1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পিস্তল-গুলিসহ ৯ মামলার আসামি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ১১:৪৪ am

যশোরের বেনাপোল সীমান্ত থেকে হত্যা, মাদক ও বিষ্ফোরকসহ ৯ মামলার আসামি আব্দুস সাত্তার মোড়ল (৫০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল বন্দর থানাধীন বারোপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস সাত্তার বারোপোতা গ্রামের মৃত জাহান আলী মোড়লের ছেলে।

বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার চিহ্নিত সন্ত্রাসী সাত্তার মোড়লের বসত বাড়ীর পূর্ব পার্শ্বে গোয়াল ঘরের ভিতরে অভিযান চালিয়ে একটি সচল লোহার তৈরী পিস্তল, ০৫ (পাঁচ) রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে হত্যা,মাদক,বিষ্ফোরকসহ ৯টি মামলা রয়েছে।নতুন করে অস্ত্র মামলা দায়ের হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ