1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২০০ হেক্টর জমির ধান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ১১:২৬ am

আবারও পাহাড়ি ঢলে হাওর বেষ্টিত অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অন্তত ২০০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। গত তিনদিন ধরে নদ-নদীর পানি বাড়ার ফলে নাসিরনগর সদর, ভলাকুট, বুড়িশ্বর, গোয়ালনগর, পূর্বভাগসহ অন্তত ৬টি ইউনিয়নের হাওর এলাকার জমিগুলো পানিতে তলিয়ে যায়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জ থেকে নেমে আসা ঢলে নাসিরনগরের নদ-নদীগুলোতে অন্তত ২ ফুট পানি বেড়েছে। এতে করে নদী ও বিল এলাকা সংলগ্ন জমিগুলো তলিয়ে গেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।

কৃষকরা জানিয়েছেন, অন্তত ২০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ফলে পানিতে তলিয়ে যাওয়া আধা পাকা ধানই কেটে ফেলছেন। এতে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক কৃষক ঋণ নিয়ে জমিতে ধান চাষ করেছিলেন। এখন ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, পানিতে তলিয়ে যাওয়ার জমির পরিমাণ ৪০ হেক্টরের বেশি হবে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে কাজ চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ