1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ১১:৩৯ pm

সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে পিয়াইন নদীর পানিতে ডুবে নিখোঁজ হওয়া মাহিদুল ইসলামের (১৯) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাফলং টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ।

নিহত মাহিদুল ইসলাম নরসিংদীর বাগহাটা এলাকার দেলোয়ার মিঞার ছেলে। তিনি নরসিংদী আইডিয়াল কলেজের ২য় বর্ষের ছাত্র।

রতন শেখ জানান, নরসিংদী থেকে মাহিদুল ইসলাম তার বন্ধু-বান্ধবসহ ১২ সদস্যের একটি দল নিয়ে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুর ১২টার দিকে মাহিদুলসহ ৩ জন পানিতে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে পারলেও মাহিদুল পানিতে তলিয়ে যান।

দুপুর সোয়া ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ডুবুরি দল অনেক চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৬টায় তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে মরদেহটি সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ