1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাকিস্তানের সেই ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপকের ওপর বন্দুক হামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:১৫ pm

পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার টেলিভিশন সংবাদ উপস্থাপক মারভিয়া মালিকের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে এ হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন মারভিয়া মালিক।

গত বৃহস্পতিবার লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় বন্দুক হামলার শিকার হন মারভিয়া মালিক। হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মারভিয়া যখন একটি ফার্মেসি থেকে লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন তখনই দুই বন্দুকধারী হামলা চালায়। তবে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান তিনি।
অভিযোগে মারভিয়া আরও জানান, ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন ২০১৮ নিয়ে তার মতামত শেয়ার করার পরে ফোনে হুমকি পাচ্ছিলেন তিনি।

গত বছর সেপ্টেম্বরে, কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি (সিআইআই) বলেছিল আইনটি ইসলামী শরিয়াহর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

হামলার ঘটনার পর নিরাপত্তার জন্য তার বাড়ি ছেড়ে লাহোরের বাইরে চলে গেছেন মারভিয়া।

সূত্র : ডন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ