1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মুখ খুলল তালেবান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ৯:০৪ pm

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের মিত্রতা দীর্ঘদিনের। এবার মিত্র দেশ পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এবং তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। রোববার আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা খামা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

জাবিউল্লাহ মুজাহিদ সম্প্রতি ফ্রি রেডিও অব আফগানিস্তানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ইসলামী ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না। পাকিস্তান এখনো বহির্বিশ্বের আরোপিত শাসন ব্যবস্থায় চলছে বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানি শাসকরা ইসলামের চেয়ে অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।

এই প্রথম তালেবান পাকিস্তান সরকার নিয়ে মুখ খুলল এবং এর রাজনৈতিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

ইতোমধ্যে, জাবিউল্লাহ মুজাহিদ একটি পৃথক সাক্ষাৎকারে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের ছত্রছায়ায় থাকার বিষয়ে পাকিস্তান তালেবান নেতার বক্তব্য অস্বীকার করেছেন।

এর আগে পাকিস্তানের তেহরিক-ই তালেবান দাবি করেছিল তারা আফগানিস্তান তালেবানের একটি শাখা।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ