1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাকিস্তানের জার্সি পরে স্টেডিয়ামে আসায় সমর্থককে ডোবায় নামিয়ে শাস্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ৫:১০ pm

চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি পরে খেলা দেখতে আসায় এক সমর্থককে ডোবায় নামিয়ে শাস্তি দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্টেডিয়ামের বাইরে এ ঘটনা ঘটে। চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ চলছে।

পাকিস্তানের জার্সি পরে আসা ওই যুবককে ধাওয়া দিয়ে তার শরীর থেকে জার্সি খুলে নেওয়া হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা বলেন, বাংলাদেশের কোনও নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে মাঠে আসতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হবে না। তাই সকাল থেকেই মাঠের প্রবেশপথে অবস্থান নিয়েছেন তারা।

সংগঠনের কর্মীরা আরও জানান, সকালে একজন বাংলাদেশি নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে গ্যালারিতে ঢুকতে চাইলে তারা বাধা দিয়েছেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনও নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে দেওয়া কিংবা পতাকা ওড়ানোর মানে হলো তিনি রাজাকারের বংশধর, দেশদ্রোহী। তবে পাকিস্তানের নাগরিকদের সম্মানের সঙ্গে মাঠে ঢুকতে দেওয়া হবে বলে জানান তারা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্টেডিয়ামে অনুশীলনের সময় পতাকা ওড়ানো এবং গ্যালারিতে বাংলাদেশিদের হাতে পাকিস্তানের পতাকা এখন আলোচিত ইস্যু। এর মধ্যেই এ ঘটনা ঘটল।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ