1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩ ১০:১২ pm

নেত্রকোনার কেন্দুয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শহীদুল্লাহ নামের এক বখাটের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা হয়েছে। রবিবার (৭ মে) দুপুরে শিশুটির মা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে শিশুটি মার কাছ থেকে ১০ টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে মজু কিনতে যায়। এসময় রাস্তার পাশে বসে মোবাইলে ছবি দেখতে থাকা স্থানীয় হাবুল ব্যাপারীর ছেলে শহীদুল্লাহ্ (২০) মেয়েটিকে ডেকে নেয়। পরে বখাটে শহীদুল্লাহ শিশুটিকে কোলে বসিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। পরে মেয়েটি চিৎকার করতে করতে বাড়িতে গেলে সে কিছুটা রক্তাক্ত ছিল বলে তার মা জানিয়েছেন।

পরবর্তী পর্যায়ে শিশুটির মা-বাবা ঘটনাটি শহীদুল্লাহর বাবা-মাকে জানালে উল্টো তারা ক্ষিপ্ত হয়ে শিশুটির অভিভাবকদের গালিগালাজ ও প্রাণ নাসের হুমকী দেন বলে জানান শিশুটির মা।

সন্ধ্যায় স্থানীয় ভাবে ঘটনাটি মীমাংসার জন্য শিশুটির বাড়ীতে সালিশে বসে স্হানীরা। বখাটে শহীদুল্লাহ পলাতক কিন্তু তার মা-বাবা সালিশ বৈঠকে আসে নাই। এরপর স্থানীয় এলাকাবাসীর মতামতের ভিত্তিতে শিশুটির মা-বাবা রাতেই থানায় ছুটে এসে ঘটনা পুলিশকে জানান।

পরে এ ঘটনায় রবিবার (৭ মে) দুপুরে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত শহীদুল্লাহকে প্রধান আসামি করে মামলাটি করেছেন। মামলায় বখাটে শহীদুল্লাহর সহ তার বাবা-মাকেও আসামি করা হয়েছে।

এ ব্যাপারে নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার বলেন,আমি সংবাদ পেয়ে শিশুটির বাড়ীতে গিয়েছি,বিষটি ন্যাক্কার জনক,আমি প্রশাসন কে বলেছি বখাটে শহীদুল্লা কে গ্রেফতার করার জন্য।
এব্যাপারে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশারাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনায় পাঠানো হয়েছে । মামলার প্রধান আসামি শহীদুল্লাহসহ অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ