1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পর্যটন নগরীতে রক্তের হোলি খেলার পরিণাম ভাল হবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ৮:৫৪ pm

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী। ট্যুরিস্ট প্যালেসে রক্তের হোলি খেলা শুরু করেছে দুর্বৃত্তরা। তাদের দমনে পুলিশকে কঠোর হতে হবে। কক্সবাজারে এসব চলতে পারে না। কারণ এটি দেশের অন্যতম পর্যটন স্পট। এখানে দেশি-বিদেশি পর্যটক আসেন। যারা এ পথে রয়েছেন তাদের পরিণাম ভালো হবে না।

সোমবার বিকালে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, বাংলাদেশ আগের মতো তলাবিহীন ঝুড়ি নয়, এখন স্বপ্নের দেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এসময় রোহিঙ্গাদের ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উখিয়া-টেকনাফে মানবিক আশ্রয়ে থাকা রোহিঙ্গারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার না করলে তাদের পরিণাম ভাল হবে না। রক্তের হোলি খেলায় মাতবেন না। নিজদেশে বাস্তুচ্যুত হয়ে এপারে এসেছেন, মানবিক আশ্রয় পেয়েছেন। সরকার ও বিশ্ব সহায়তায় আরামে খাচ্ছেন, ভালোভাবে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, না হলে আইনগত কঠোরতায় পড়তে হবে। মাদক ও মানব পাচারে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সভায় কক্সবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/ আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ