
চিত্রনায়িকা পরীমনিকে যৌন হয়রানি ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে এ অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরীমনি আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্রের ওপর নারাজি দেন।
অপরদিকে নাসির ও অমি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাদের জামিন মঞ্জুর করেন আদালত। এছাড়া নারাজির আবেদনের আদেশ পরে দেবেন বলে জানান।
ভিন্নবার্তা ডটকম/এন