1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরীক্ষাই একমাত্র মূল্যায়ন নয়: শিক্ষামন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ৮:৪১ pm

শিক্ষার্থীর শিখন ফল যাচাইয়ে পরীক্ষাই একমাত্র মূল্যায়ন নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব শিশু দিবস’র আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের কারিকুলাম পাল্টে ফেলার চেষ্টা করছি। পরীক্ষাই শুধু থাকবে কেন? মূল্যায়নের আর কোনো পথ নেই? শিক্ষার্থী ভালো পারছে নাকি মন্দ পারছে, সেটি বোঝার আরও পথ আছে। পরীক্ষা থাকবে, একেবারেই থাকবে না, তা নয়। কিন্তু পরীক্ষাটাই সব নয়। ধারাবাহিক মূল্যায়ন থাকবে। কর্মসূচিভিত্তিক নানা ধরনের পড়াশোনা থাকবে। শিক্ষার্থীরা প্রজেক্টওয়ার্ক করবে। শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবে।

শিশুদের অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে একটি মহল ধর্মের অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের রাখতেই হবে। দীর্ঘকাল থেকে বাংলাদেশে সব ধর্মের ও সব ভাষার মানুষ রয়েছে। যার যার ধর্ম তার তার পালনের অধিকার থাকবে। কিন্তু হঠাৎ করে এমন সাম্প্রদায়িকতার বিষবাষ্প কেন?

সবার প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য সাম্প্রদায়িকতা রুখতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ