1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আ’লীগকে বার্তা দেওয়া আছে: সিইসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ৭:৩৩ pm

বিভিন্ন ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় হতাহতের ঘটনায় নির্বাচনে কমিশনের উৎকণ্ঠার বিষয়টি আওয়ামী লীগ অবগত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, তাদের (আওয়ামী লীগের) সঙ্গে আলাদাভাবে বৈঠক করি না। কিন্তু তাদেরকে আমরা বার্তা দেই। তারা জানে উৎকণ্ঠা আমাদের আছে। তাদের বার্তা দেওয়া আছে যেন বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখে।

সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

এর আগে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- ‘দেখা যাচ্ছে নির্বাচনে মারামারিটা হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের মধ্যে। এগুলো পত্রিকা পড়ে জানতে হয় না। আপনি নিজেও জানেন। কিন্তু এগুলোর দায় আপনাদের ওপর আসে। এ বিষয়ে আওয়ামী লীগকে কোনো বার্তা দিয়েছেন কি না?’

এ সময় এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, দলীয় লোকজন বঞ্চিত থাকার কারণে এ রকম হতে পারে। এরকম বিশ্লেষণ আপনাদের মাধ্যমে আসতে পারে। গণমাধ্যমে আমরা এটা দেখেছি। তবে আমাদের নিজস্ব কোনো বিশ্লেষণ নেই। এটা আমরা করতেও পারি না।

এসব ঘটনায় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে শুরু করেছে উল্লেখ করে কে এম নূরুল হুদা বলেন, অস্ত্রের ব্যবহারের বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছি। দু’একটি জায়গায় যেটা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। কিন্তু দেখা যায়- কোনো একটি ঘটনা ঘটলে টিভিতে সেটা বার বার দেখানো হয়। বার বার দেখানোর ফলে মানুষের মধ্যে একটি ধারণা জন্মে যে সব জায়গায় এই ঘটনা ঘটছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যেসব মৃত্যুর ঘটনা ঘটছে সেটা স্বাভাবিক নয়। আমাদের কাছে একটি মৃত্যুও স্বাভাবিক নয়। আমরা কেউই প্রাণহানি চাই না। এজন্য আমরা ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিং করেছি। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। সামনেও আমাদের কিছু পদক্ষেপ আছে। এই বিষয়ে বিস্তারিত বলছি না। যেসব বিভাগে বেশি সংখ্যক নির্বাচন আছে সেখানে গিয়ে মোটিভেট করার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

প্রার্থী ও তাদের কর্মীদের প্রতি সহনশীল আচরণ করার জন্য এসময় সিইসি আহ্বান জানান।

এদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের মারামারি হয় বলে যেটা বলছেন- সেটা আমরা নিতে পারি না। ঘটনা হচ্ছে আওয়ামী লীগের সাথে স্বতন্ত্র প্রার্থীর। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের মারামারি হচ্ছে এটা বলা হলে তা টুইটিং কমেন্টস হয়ে যাবে। বিষয়টি তদন্ত না করে কমেন্টস করা যায় না।

তিনি বলেন, সহিংসার ঘটনা কিন্তু নির্বাচন ছাড়াও দেশে যখন স্বাভাবিক সময় থাকে তখনো ঘটতে থাকে। পুলিশ তার ব্যবস্থা নিতে থাকে। নির্বাচনের সময়ও যেটা ঘটছে পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ