1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী-প্রেমিককে মৃত্যুদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪ ৯:৫১ pm

জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা মামলায় স্ত্রী জ্যোৎস্না বেগম ও পরকীয়া প্রেমিক শাহিন মিয়া বাবু নামে দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত স্ত্রী জ্যোৎস্না বেগম জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর- দুর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে ও তার কথিত প্রেমিক শাহিন মিয়া বাবু একই উপজেলার দাশরা খানপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুরের ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম জ্যোৎস্না বেগমকে বিয়ের পর ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর-দুর্গাপুর গ্রামে ঘরজামাই থেকে বসবাস করতেন। জ্যোৎস্না বেগম পার্শ্ববর্তী গ্রামের শাহিন মিয়া বাবুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তার জের ধরে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ