1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পদ্মা সেতুর ওপরে পিকআপে বাসের ধাক্কা, রেলিংয়ে আটকে রক্ষা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ১০:১২ pm

পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে সেতুর রেলিংয়ে আটকে গেছে একটি পিকআপ। এতে পিকআপচালক গুরুতর আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুর মাঝামাঝি স্থানে জাজিরাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে আহত পিকআপচালকের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। বর্তমানে সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পদ্মা সেতুর উত্তর থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজাগামী একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে পিকআপটি সেতুর রেলিংয়ে গিয়ে আছড়ে পড়ে এবং চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পিকআপটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ‘সেতুর প্রায় মাঝামাঝি স্থানে জাজিরাগামী একটি বাস ও পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে সেতুর রেলিংয়ে পড়ে। খবর পেয়ে পিকআপচালককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। পিকআপটি থানায় রাখা হয়েছে।’

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ