1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পদ্মায় ১৫ ধানকাটা শ্রমিক নিয়ে ট্রলার ডুবি, নিখোঁজ ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২ ৬:৩৬ pm

মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে মাঝপদ্মায় সিলেট থেকে ফরিদপুরে যাওয়ার পথে ১৫ ধানকাটা শ্রমিক নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। আজ শনিবার ভোর ৬টার দিকে স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা সবাই ধান কাটার শ্রমিক বলে জানা গেছে। এ সময় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন দুজন। ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল পৌঁছালেও প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছে না তারা। নিখোঁজ দুজন হলেন হেলাল (৩৫) ও দাদন (৪০)।

ফায়ার সার্ভিসের ডুবুরিদলের প্রধান আবুল খায়ের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধারে নামবে ডুবুরিদল।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ