1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পদ্মায় নৌকাডুবিতে ৩ জনের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০ ১১:২৫ pm

কুষ্টিয়ায় পদ্মানদীতে নৌকাডুবির ঘটনায় আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

বুধবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন।

মৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের রঞ্জিতের ছেলে জুবায়ের ওরফে জুবা (৩২), একই এলাকার আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম এবং নজুর ছেলে জাকির (২৫)। নিখোঁজ রয়েছেন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০)।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) সকালে পদ্মা নদীর চর সাদিপুর এলাকায় নৌকাডুবে যাওয়ার ঘটনায় ১৩ জনের মধ্যে ৯ জন শ্রমিক সাঁতরে এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হলেও চারজন নিখোঁজ হন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান রাত ৯টার দিকে জানান, মঙ্গলবার পদ্মায় নৌকাডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা ঞয়। বুধবার নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও একজন নিখোঁজ রয়েছেন। আগামী বৃহস্পতিবার আবারও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ