
রাজবাড়ী জেলার পদ্মানদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে জেলার অন্তরমোড় এলাকায় পদ্মানদীতে জেলে মোহাম্মদ সেখের জালে মাছটি ধরা পড়ে।
সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ভাদু সরদারের আড়তে মাছটি তোলা হয়। সেখানে প্রতিকেজি এক হাজার আটশ ৫০ টাকা কেজি দরে ২২ হাজার দুইশ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, ১২ কেজি ওজনের ওই বোয়াল মাছটি তিনি প্রতি কেজি দুই হাজার টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় বিক্রি করবেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ