1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ৫:৫১ pm

মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে করোনা রোগির চিকিৎসার জন্য আরও ২টি পাল্স অক্সিমিটারসহ অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে শহরে ঠিকাদারী প্রতিষ্ঠান ইডেন প্রাইজ-এর অফিস কক্ষে এ ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী রেজাউল আলম ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, ঠিকাদার রেজাউল আলম ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক। এ সময় ফাউন্ডেশনের কোষ্যাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কর্মকর্তা কামরুল আলম, সৈয়দ হুমায়ুন আমীর ও লুৎফুল আলম সজল উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে শহরের অপর এক ঠিকাদার আশফাক উজ্জামান কাজল আরও একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

উল্লেখ্য, ইতপূর্বে নড়াইল ও লোহাগড়ার তিনটি পরিবার ও ৪টি বন্ধু সংগঠন ১২টি পাল্স অক্সিমিটারসহ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। গত ১০ জুলাই থেকে ফাউন্ডেশন নড়াইল জেলায় ফ্রি পাল্স অক্সিমিটারসহ অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। জেলায় এ পর্যন্ত ৫৯ জন করোনায় আক্রান্ত স্বাসকষ্টের রোগির ফ্রি অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। অধিকাংশ স্বাসকষ্টের রোগিকে বাড়িতে গিয়ে ফ্রি এ অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা/মো: আল আমিন/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ