1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নড়াইলে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ৭:১১ pm

চাঁদাবাজি ও প্রতারনার নানা তথ্য পত্রিকায় প্রকাশ করায় নড়াইলের কালিয়ায় বাবর আলী নামে এক সাংবাদিকের সন্তানদের এতিম করার হুমকি দিয়েছে উপজেলার নড়াগাতি থানার সন্ত্রাসী পারভেজ শেখ ও তার সহযোগীরা। এ ঘটনায় সাংবাদিক বাবর আলী মঙ্গলবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলার নড়াগাতি থানায় একটি জিডি করেছেন। এতে করে নিন্দা প্রকাশ করেন নড়াইলের বিভিন্ন সাংবাদিক সংগঠন।

জয়যাত্রা টিভি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার কালিয়া প্রতিনিধি বাবর আলী অভিযোগ করে বলেছেন, সংবাদ মাধ্যমের মুখোশ পরে বাগুডাঙ্গা গ্রামের সাজিদুল ইসলাম শোভন কয়েকজন সন্ত্রাসী নিয়ে চাদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়ান। তার সহযোগী চরডুমুরিয়া পারভেজ শেখ পুলিশ হত্যার চার্জসীট ভুক্ত আসামী ও কলাবাড়িয়া গ্রামের রিয়াজুল ইসলাম সরকারি গাছ লুটসহ কয়েকটি চাদাবাজির মামলায় যুক্ত আছে।

কয়েকদিন আগে এদের একাধিক চাঁদাবজিসহ প্রতারনার অভিযোগ সম্বলিত খবর কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশ হয়,যা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (২২সেপ্টেম্বর) বিকালে পারভেজ শেখ সাংবাদিক বাবর আলীকে মোবাইল ফোনে তার সন্তানদের এতিম করার হুমকি দেয়।

বাবর অভিযোগ করে আরও বলেছেন, উল্লেখিত ব্যাক্তিরা দূর্ধর্ষ খুনি ও মাদক ব্যবসার সাথে জড়িত। তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোষ পরে নিজেদের অপকর্ম আড়াল করে চলেছে। বর্তমানে তিনি তার পরিবার ও সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মোবাইল ফোনে হত্যার হুমকী প্রদানকারী পারভেজ শেখ সাংবাদিক বাবর আলীকে হত্যার হুমকি দেবার ঘটনা অস্বীকার করেছেন।

নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস বলেন, সাংবাদিক বাবর আলী গতকাল রাতে একটি জিডি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চাদাবাজি করে সাংবাদিকদের পরিচয় প্রদানকারী চক্রটির নামে কালিয়াও নড়াগাতি থানায় একাধিক অভিযোগ সহ নানা এলাকায় ক্ষমা চেয়ে মুচলেকা দেবার মতো ঘটনায় স্থানীয় সাংবাদিকরা বিব্রত। তারা এই ধরনের দূর্বত্ত কার্ডধারী সাংবাদিক নামধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহবান জানান।

কালিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহিদুল ইসলাম শাহী বলেন,মূলতঃ এরা চাদাবাজি করার জন্যই সাংবাদিক নামের কার্ড জোগাড় করেছে। প্রতিনিয়ত কালিয়া নড়াগাতিতে এরা সব ধরনের অপকর্ম করে বেড়ায়,যাতে মহান এই পেশার ভাবমূর্তি মারাত্বক ভাবে ক্ষুন্ন হচ্ছে।

উল্লেখ্য, সাংবাদিক পরিচয়ে সাজিদুল ইসলাম শোভনের নেতৃত্বে চক্রটি কলাবাড়িয়া বাজারের ঔষধ ব্যবসায়ীর কাছ থেকে ৫হাজার টাকা হাতিয়ে নেয়, এ ঘটনায় নড়াগাতি থানায় মামলা করে ব্যবসায়ী রিয়াজুল ইসলাম। এছাড়া প্রতারনার মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়ায় কামশিয়া গ্রামের জাহিদুর রহমান প্রতিকার ও বিচার দাবি করে ১৬ সেপ্টেম্বর কালিয়ার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করে। এলাকায় বিভিন্ন টিভি মিডিয়ার নামে সাধারন মানুষকে ভয় দেখিয়ে চাদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ