1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নৌকা পেলেন সাবেক শিবির নেতা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ১০:১১ am

ময়মনসিংহের ফুলবাড়িয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়া আতাহার আলীকে নিয়ে এলাকায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তাঁকে সাবেক শিবির নেতা বলে অভিহিত করছেন।

জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকারের বাড়ি এই ইউনিয়নে। তাঁর প্রভাবেই আতাহার আলীর নাম দলীয়ভাবে ঢাকায় পাঠানো হয়। তবে মালেক সরকার দাবি করছেন, আতাহার আলী কখনো জামায়াত-শিবির করতেন না।

উপজেলা আওয়ামী লীগের সদস্য এজিদুল হক জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আতাহার আলী ফুলবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর একজন সক্রিয় সদস্য ছিলেন। এর আগে তিনি শিবির করতেন। তিনি কখনো আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না। আতাহার আলী বলেন, তিনি কখনো শিবির করেননি। তাঁর পরিবারের লোকজন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তিনি দুই বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আছেন। এর আগে তিনি মৎস্যজীবী লীগের কমিটিতে ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ