1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নৌকার প্রার্থী হয়েছেন বাবা-মা-মেয়ে!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ৮:৩০ pm

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় ৩য় ধাপের নির্বাচনে ২টি ইউনিয়নে একই পরিবারের পিতা, মাতা ও মেয়ে তিন সদস্য আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন।

২টি ইউনিয়ন থেকে প্রেরিত তালিকায় তাদের নাম ১ নম্বরে রয়েছে বলে জানা গেছে। প্রার্থীরা হলেন- উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা পিতা শেখ মোহাম্মদ হোসেন লিটন, মাতা এমিলি পারভিন ও মেয়ে মোসা. ফারজানা হোসেন লিজা।

উপজেলা সদর সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন ও বাবা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ মোহাম্মদ হোসেন লিটন প্রার্থী হয়েছেন। ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তরে প্রেরিত প্রার্থী তালিকায় ১১ জনের মধ্যে ১ নম্বরে রয়েছেন মা এমিলি পারভিন।

অপরদিকে উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন মেয়ে মোসা. ফারজানা হোসেন লিজা। তিনিও ধীপুর ইউনিয়ন ও টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক কেন্দ্রে প্রেরিত তালিকায় ১০ জনের মধ্যে রয়েছেন ১ নম্বর তালিকায়। লিজা ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যঘোষিত তালিকায় সহ-সভাপতি।

একই পরিবারের তিন সদস্য তাদের নাম আবার দুটি ইউনিয়নের ১ নম্বর তালিকায় থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা এখন আলোচিত প্রার্থী। ৩ প্রার্থীর মধ্যে মা এমিলি পারভিন উপজেলার নারী নেত্রী। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মাঠের রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ