1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নৌকাডুবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও তার ভাইয়ের খোঁজ মেলেনি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৫ pm

পদ্মায় নৌকাডুবি, ইনসেটে নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনাপদ্মায় নৌকাডুবি, ইনসেটে নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ হরিপুর এলাকায় পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনার ৫ ঘণ্টা পরও নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনের সন্ধান মেলেনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও পদ্মার ওই এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছিল ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, ‘নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে  অভিযান এখনও অব্যাহত রয়েছে। রাতে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সার্বিক খোঁজ-খবর রাখছেন।’

এদিকে, নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা।

সূচনা ঢাকার ধানমন্ডি এলাকায় পরিবারের সাথে বসবাস করেন। সম্প্রতি তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার সাথে নিখোঁজ আরেকজনের নাম রিমন (১৪)। তার বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হরিপুর এলাকায় পদ্মা নদীতে মাঝি এবং ১২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১১ জনকে উদ্ধার করে। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ভাই রিমন এখনও নিখোঁজ রয়েছে।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানিয়েছিলেন, উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ