1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা আমাদের নেতা-কর্মীরা প্রতিহত করবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ১:৫৩ pm

বিএনপি সেই আগুন সন্ত্রাসের মতো পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এই দেশের আপামর জনতার দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে। সন্ত্রাসীরা যদি এই বাংলাদেশে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে আবারও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করে, আমাদের নেতা-কর্মীরা জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাদের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যুব মহিলা লীগ এ সমাবেশের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, যুব মহিলা লীগের আজকের এই সমাবেশ প্রমাণ করে আমাদের মেয়েরাই যথেষ্ট তাদের প্রতিহত করার জন্য।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে আজ যখন নিজস্ব টাকায় পদ্মা সেতু হয়ে গেছে, তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত পলাতক চেয়ারম্যান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে তাদের সমালোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে গেছে। তাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। এই জন্য তারা বাংলাদেশের ভিন্ন রকমের একটা পরিস্থিতির সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।

যুব মহিলা লীগের নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের অপকর্মকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকাবো।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ