1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় শিশু পরিবারে জেলা প্রশাসকের মতবিনিময় মেধাবৃত্তির চেক বিতরণ

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ১১:২১ pm

নেত্রকোনায় সরকারি শিশু পরিবারে শিশুদের নিয়ে মতবিনিময় ও সাবেক নিবাসীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। শিশু পরিবার (বালক) নেত্রকোনার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি শিশু পরিবার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা উপ-পরিচালক আলাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুবুল আলম খাসনবিশ, মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রবেশন অফিসার জালাল উদ্দীন, রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, রৌহা ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটি সদস্য মুখলেসুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শিশুরা। মতবিনিময় শেষে সাবেক নিবাসীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এর আগে সরকারি শিশু পরিবার কার্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ