
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন-২০২১”। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার সকাল সাড়ে ৭টায় মোক্তারপাড়া মাঠ থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। মোক্তারপাড়া মাঠ থেকে ৫কিলোমিটার এই ম্যারথন দৌড় শুরু হয়ে পারলা বিজিবি ক্যাম্প ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
ম্যারথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসি , মেজর লেলিন হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোঃ সাইদুর রহমান সহ অন্যরা।
প্রতিযোগিতায় প্রথম হন শামীম আহম্মেদ, দ্বিতীয় মুজাহিদ ও তৃতীয় হন ইউসুফ। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন।
ভিন্নবার্তা/এমএসআই