
নেত্রকোনায় তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী,হরিজন ও তৃতীয়লিঙ্গের মানুষ পেল শীতবস্ত্র নেত্রকোনা প্রতিনিধিঃ এন,আই খান ফাউন্ডেশন নেত্রকোনা’র উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থী, অসহায়-দুস্থ হরিজন,অটিজম শিশু ও তৃতীয়লিঙ্গের মানুষের মাঝে শীত বস্ত্র,খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় ৩০০ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ অসহায়-দুস্থদের মাঝে এ শীত বস্ত্র,প্রত্যেককে ১ শত করে টাকা ১টি খাবার পেকেট বিতরণ করেন এন ,আই, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা। এ ছাড়াও তিনজন অটিজম শিশুর মাঝে তিনটি হুইল চেয়ার,শীতবস্ত্র,খাবার ও নগদ অর্থ তুলে দেন কামরুন্নেছা আশরাফ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,এন ,আই, খান ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজারুল ইসলাম জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জিব চক্রবর্তী,এন ,আই,খান ফাউন্ডেশনের সদস্য সালমা ইয়াসমিন.মূর্শেদা চিশতী মুক্তি,সায়লা অক্তার রুবী,ঝন্টু সাহা,ঝর্না সাহা প্রমূখ ।
প্রিয়জন রিফাত ও ঝনের অকাল মৃত্যুর প্রথমবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কালে এই উদ্যোগকে একটি ইতিবাচক এবং মানবতার সেবায় নিবেদিত একটি মহৎ উদ্যোগ বলে জানান,এন.আই.খান ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুন্নেছা আশরাফ দীনা। এই কার্যক্রমকে উদাহরণ হিসেবে বিবেচনা করে অন্যান্যদেরকে এধরণের উদ্যোগ নিয়ে অসহায় দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থী,তৃতীয় লিঙ্গের মানুষ,হরিজন সম্প্রদায় অটিজম শিশু ও প্রবীণদের সহযোগিতায় এগিয়ে আসার কথা উল্লেখ করেন তিনি।
ভিন্নবার্তা/এসআই