
নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা, রাজুর বাজার এলাকার হাজেরা খাতুন (৭৫)।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে মোহনগঞ্জ -নেত্রকোনা- ময়মনসিংহ রেলপথে এই ঘটনা হয়।
নেত্রকোনা বড় রেল ষ্টেশনের ষ্টেশন মাষ্টার রাফি উদ্দিন জানান,সকাল ৯টার দিকে মোহনগঞ্জ ষ্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগ্রামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা ষ্টেশনের কাছে রাজুর বাজার রেল ক্রসিং পাড় হওয়ার পর পরই রেল পথের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা হাজেরা খাতুনকে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভিন্নবার্তা/এসআর