1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে নৌকার জয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১ ১১:৩২ pm

নেত্রকোনার সীমান্তে বাঙ্গালী গারো হাজং অধুষিত দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আলা উদ্দিন আলাল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ১২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার পেয়েছেন ১ হাজার ৯১৫ ভোট।

এছাড়া সিপিবি প্রার্থী কাস্তে মার্কা প্রতিকে মো. শামছুল আলম খান পেয়েছেন ৫৫০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এর প্রার্থী মুহাম্মদ আব্দুল মান্নান হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩১ ভোট।

শনিবার (৩০ জানুয়ারী) রাতে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। তিনি জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্নভাবে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারন কাউন্সিলর পদে ৩৬ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ৬৬৪, এবং মহিলা ভোটার ১০ হাজার ৩৫৫।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ