1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় সংসদ সদস্যকে অপহরণ ও প্রতারণার অভিযোগে মামলা

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ১০:২৯ pm

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেনকে (বীর প্রতীক) অপহরণ, তাঁর স্বাক্ষর জাল, নাম ভাঙিয়ে টাকা আদায় করাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। বুধবার রাতে ওয়ারেসাত হোসেন বেলালের স্ত্রী রওশন হোসেন বাদী হয়ে নয়জনের নাম উরেøখ করে পূর্বধলা থানায় মামলাটি করেন।

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) তার পরিবার এবং ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন করার জন্য তার ব্যক্তিগত সহকারী,গাড়ী চালকসহ একটি চক্র এমপি কে নিজ বাসভবন থেকে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হয়।

এ সময় তার ব্যক্তিগত মোবাইল ও অন্যান্য জিনিসপত্র ব্যবহার করে বিভিন্নজনের কাছ থেকে প্রতারণা করে চাকরি দেয়ার নামে লোকজনের কাছ থেকে দুই কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। অর্থ আদায় এবং ভূয়া কাবিননামা তৈরী করে নাদিয়া আক্তার নামের এক মহিলাকে ভুয়া স্ত্রী সাজিয়ে এমপির অর্থসম্পদ আদায় করার চেষ্টা করা হয়। পরে বিভিন্নভাবে খোঁজাখোঁজির এক পর্যায়ে ২৭শে মার্চ (সোমবার) বিকেলে এমপিকে ধানমন্ডির এক বাসা হতে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৮শে মার্চ (মঙ্গলবার) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী রওশন হোসেন মালয়েশিয়ায় নিয়ে যায়। এরপর সুস্থ হয়ে ১১ আগস্ট দেশে ফিরেন তিনি।

অপহরণ ও প্রতারণার অভিযোগ এনে বুধবার (২৩শে আগস্ট) নয় জনের নাম উল্লেখ করে পূর্বধলা থানায় একটি মামলা (মামলা নং-৩১/২৭৪) দায়ের করেন (মামলার ধারা- ৩৪৪/৩৬৪/৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০০/৩৪ এবং পেনাল কোড ১৮৬০) বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের (বীর প্রতিক) স্ত্রী রওশন হোসেন।

মামলায় প্রধান আসামি করা হয় নাদিয়া আক্তার (২৬) নামে এক কলেজ ছাত্রীকে। এ ছাড়া নাদিয়ার ছোট ভাই পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইফকে (২০) আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে আছেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন, সংসদ সদস্যের ঘনিষ্ঠ (পিএস) হিসেবে পরিচিত উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম (৪২), উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল(৪২), দুই কলেজ শিক্ষক নাদেরুজ্জামান স্বপন (৪২), রতন পাল (৩২), ছাত্রলীগ কর্মী শাহ আলীম (৩২) ও সংসদ সদস্যের গাড়ি চালক শফিকুল ইসলাম (৪৫)। তবে আসামিরা অভিযোগকে ভিত্তিহীন ও হাস্যকর বলে দাবি করেছেন।

বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল দীর্ঘ ২০ বছর ধরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি টানা তিনবারের সংসদ সদস্য। ওয়ারেসাত হোসেন বেলাল বার্ধক্যজনিত কারণে নানা রোগে আক্রান্ত থাকায় কারও সঙ্গে তেমন একটা কথা বলেন না। এ ছাড়া স্মৃতিশক্তিও কমে গেছে তাঁর।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে সংসদ সদস্যের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি কাজলা হতে আসামিরা এমপিকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে এমপির বাসভবনে না গিয়ে অন্যত্র আটকে রেখে স্লো পয়জনিং করে।

অভিযুক্তরা এমপির স্ত্রীকে জানায়, তিনি বিদেশ চলে গেছেন। কিন্তু এমপির স্ত্রী তাদের কথা বিশ্বাস না করে খোঁজা খোঁজি অব্যাহত রাখেন। পরবর্তীতে অভিযুক্তরা ওয়ারেসাত হোসেনের স্বাক্ষর জাল করে জাল তালাকনামার ফটোকপি স্ত্রী রওশন হোসেনের নিকট প্রেরণ করেন। এমপি ও পরিবারের জনপ্রিয়তাকে রাজনৈতিকভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অভিযুক্তরা জাল কাবিননামা ডাকযোগে বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন।

মামলায় অভিযুক্ত সাংসদের এপিএস ফেরদৌস আলম জানান, তাকে ও কামরুজ্জামান উজ্জ্বলকে গত ১৪ মার্চ পূর্বধলায় কতিপয় সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে মারাত্মক আহত করে। তিনি আরও জানান,এখনো আমি ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছি। এব্যাপারে আমি একটি মামলা করেছিলাম। সেই মামলাকে নস্যাৎ করার জন্য আবার নতুন অভিযোগে মামলা করেছে। এ ব্যাপারে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের মোবাইল ফোনে একাদিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। স্ত্রী রওশন হোসেন জানান,আমাদেরকে পারিবারিক, রাজনৈতিকভাবে হেয় করা এবং অর্থ আত্মসাৎ করার জন্য অভিযুক্তরা এহেন ঘৃণ্য কাজ করছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালগুলো মুল তথ্য না জেনে যেনো অপপ্রচারে লিপ্ত না হয় মিডিয়ার কাছে অনুরোধ জানান তিনি। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,মামলায় অপহরণ ও বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার উদ্দেশ্যে জাল কাবিননামা ও জাল তালাকনামা তৈরির কথা বলা হয়েছে। মামলার বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ