
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণায় ঢিলেঢালাভাবে চলছে সাতদিনের লকডাউনের প্রথম দিন।সোমবার সকাল ৬টা থেকে শুরু লকডাউনে নেত্রকোণা শহরের সড়কে অবাধে ব্যাটারি চালিত অটোরিক্সা,সিএনজিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। কিছু ট্রাক,পিকআপভ্যান ও চলছে রাস্থায়।
তবে লকডাউন না মেনে শহরের বড়বাজারে কিছু দোকানপাট খুললেও ছোটবাজার,সাতপাই,বারহাট্রারোডের দোকানপাট ছিল বন্ধ। শহরজুড়ে বেলা ১০টা থেকে লকডাউন বাস্তবায়নে রেডক্রিসেন্ট,আইনশৃংখলা বাহিনী,স্থানীয় প্রশাসনের তৎপড়তা ছিল চোখে পড়ার মতো। শহরে কয়েকটি দোকান খোলা থাকায় জরিমানা আদায় করতে দেখা গেছে নির্বাহী ম্যাজিস্টেটদের।
জেলা সিভিল সার্জন মো: সেলিম মিয়া জানান, জেলায় এ নাগাদ ৯২৪ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৬ দশমিক ৮৬ শতাংশ । ৯৩ দশমিক ১৮ শতাংশ হারে ৮৬১জন সুস্থ হয়েছেন। করোনায় অক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৬ জন। জেলায় ১৩ হাজার ৬২৭টি নমুনা সংগ্রহের বিপরীতে ১৩ হাজার ৪৬৭টি রিপোর্ট পাওয়া গেছে বলে জানান সিভিল সার্জন।
ভিন্নবার্তা ডটকম/এন