
রংপুর বিভাগীয় লেখক পরিষদ এর নীলফামারী জেলা সাহিত্য সম্মেলন শুক্রবার রাতে(১৮ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক মনি খন্দকার।
অতিথি হিসেবে বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমেদ, অধ্যাপক আবদুর রউফ চৌধুরী ও এ্যাডভোকেট আব্দুল গফুর বক্তব্য দেন অনুষ্ঠানে।কনিনীকা মীরার সঞ্চালনায় এতে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আজহারুল ইসলাম আল আজাদ ও সদস্য সচিব শান্তিপদ রায় বক্তব্য দেন।
সম্মেলনে এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকারকে সম্মাননা প্রদান করা হয়।পরে মনি খন্দকারকে সভাপতি ও হাবিব উল্লাহ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ২২সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।সম্মেলনে বিভাগীয় লেখক পরিষদ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক গ্রন্থ ‘মুখ’ এর মোড়ক উন্মোচন করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই