
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতীয় নাগরিক ও মা সাদিকা সাঈদের কাছ থেকে দুই বছর আট মাস বয়সী শিশুসন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাওয়া বাংলাদেশি বাবাকে দেশে ফিরে আসতে বলেছেন হাইকোর্ট।
দেশে আসার পর শিশুসন্তানসহ আগামী ১৪ ডিসেম্বর তাদেরকে আদালতে হাজির হতে নির্দেশনা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম। আইনজীবী নিজেই আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন