1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নির্বাহী আদেশে ছুটি বাতিল, শনিবার খোলা সব শিক্ষাপ্রতিষ্ঠান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫ ৯:৩৩ am

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এজন্য ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। সেই ছুটিতে ভারসাম্য আনতে ঈদের আগের দুই শনিবার (১৭ ও ২৪ মে) ছুটি বাতিল করা হয়েছে। ফলে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির অধীন দেশের সব সরকারি-বেসরকারি কলেজে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শনিবার চালু থাকবে। একইভাবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদরাসাগুলোও এদিন যথারীতি চলবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ