1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নির্বাচন পরবর্তী সহিংসতায় আরো ১ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ১১:১০ pm

বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতার হামলায় আহত এক ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ভ্যানচালক ওই গ্রামের মৃত সফিজউদ্দিন মিয়ার ছেলে। হামলায় নিহত মোকলেস মিয়ার লাশ সোমবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের ছেলে উজ্জ্বল মিয়া বলেন, ১১ নভেম্বর বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী শামীম মিয়া ওরফে লিকচান। ১৩ নভেম্বর সকালে ভ্যানযোগে মেম্বর শামীম খাজুরিয়া থেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য দেখা করার উদ্দেশ্যে রওয়ানা হন।

কিছুদূর অগ্রসর হওয়ার পরপরই পরাজিত মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার (টিউবওয়েল) নেতৃত্বে তার ৩০/৩৫ জনের সমর্থকের একটি দল লাঠিসোটা নিয়ে ওই ভ্যানে থাকা লোকজনের ওপর হামলা চালায়। হামলায় ৭/৮ জন আহত হয়। এ সময় ভ্যানচালক মোকলেসকে বেদম মারধর করা হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসক ডা. সৈকত জয়ধর ভ্যান চালক মোকলেসকে মৃত ঘোষণা করেন।

দরিদ্র ভ্যান চালক মোকলেস মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া আরও জানান, আমার দরিদ্র পিতা ভ্যান চালিয়ে সংসার চালাতো। তার একমাত্র উপার্জনই ছিল আমাদের পরিবারের ভরসা। নির্বাচন সুষ্ঠু হওয়ার পরেও দুই পক্ষের সংঘর্ষে আমার পিতা বিনা কারণে মারধরের স্বীকার হয়ে মৃত্যুবরণ করল।

তিনি বলেন, টিউবওয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার কর্মী সমর্থক খাজুরিয়া গ্রামের করিম ফকিরের ছেলে রিপন ফকির, স্বপন ফকির, শাহআলম ফকিরের ছেলে হাফিজুল ফকির, খালেক ফকিরের ছেলে হাসান ফকির, মোজাফর ফকিরের ছেলে মামুন ফকির, দেলোয়ার ফকিরের ছেলে বায়জীদ ফকির ও সোনমদ্দি ফকিরের ছেলে ছরোয়ার ফকিরসহ ২৫-৩০ জন মিলে আমার ভ্যান চালক পিতাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

মোকলেস মিয়ার স্ত্রী খাদিজা বেগম ও মেয়ে সালমা বেগম জানান, দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় মোকলেস মিয়াকে বিনা অপরাধে মারধর করে হত্যা করা হলো। আমরা ঘাতকদের উপযুক্ত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানাই।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, টিউবওয়েল মার্কার পরাজিত মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার কর্মী সমর্থকরা নির্বাচনের তৃতীয় দিন খাজুরিয়া গ্রামের আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচানের সমর্থক দরিদ্র ভ্যানচালক মোকলেস মিয়া (৬৫) ভ্যান নিয়ে যাওয়ার সময় তার ওপর হামলা করে। হামলার ঘটনায় গত শনিবার ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫জনকে আসামী করে লিকচানের সমর্থক ইলিয়াস মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিলটন মণ্ডল অভিযান চালিয়ে শনিবার রাতে খাজুরিয়া গ্রামের জলিল ফকিরের ছেলে তানভীর ইসলাম রাছেল (২৪), আব্দুল আউয়ালের ছেলে এনামুল হাওলাদার (২৬) ও রোববার রাতে মৃত কহিল উদ্দিন মিয়ার ছেলে রফিক মিয়াকে (২৪)নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তাদের সবাইকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়।

আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোকলেস মিয়ার লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ