1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নির্বাচন নিয়ে শঙ্কা নেই, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে: ডিএমপি কমিশনার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৮ pm

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, গত ছয় মাস ধরে নির্বাচন ঘিরে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ভোট হবে না কিংবা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তবে বাস্তব চিত্র ভিন্ন। তিনি বলেন, “আজ আপনারা নিজেরাই দেখছেন—সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই, কোনো শঙ্কাও নেই।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে। দীর্ঘ সময় পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সকাল থেকে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে জানিয়ে কমিশনার বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নির্বাচনের ফল মেনে নেওয়ার মনোভাব প্রকাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, দিনভর একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে শেখ সাজ্জাত আলী বলেন, ২০১৮ সালের নির্বাচনে একই কেন্দ্রে ভোট দিতে এসে তিনি জানতে পারেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। সে সময় তিনি ভোট না দিয়েই ফিরে যান। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ