1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৩৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ১২:০৭ am

নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে ঢাকাসহ সারাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৩৪টি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযানকালে এসব জরিমানা করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এদিন ঢাকা মহানগরীর ধানমন্ডি এবং বসুন্ধরা এলাকায় অধিদপ্তরের ৫টি টিমের পরিচালিত অভিযানে বাজারে চিনি, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়।

এসময় সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের মোট ১৫টি টিমের পরিচালিত অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৩৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা টাকা জরিমানা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা নিত্যপণ্যসহ অন্যান্য পর্যায়ের ব্যবসায়ীদের আইন মেনে এবং নীতি-নৈতিকতা বজায় রেখে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। ভোক্তাস্বার্থ সুরক্ষায় অধিদপ্তর সবসময় তৎপর রয়েছে বলেও তিনি জানান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ