
পটুয়াখালীতে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার চারদিন পরে হাফেজ ইজাজুল ইসলাম (২০) এর ভাসমান লাশ উদ্ধার হয়েছে। রোববার (৬ মার্চ) সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে ওই ভাসমান লাশ উদ্ধার হয়।
আউলিয়াপুরের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম বলেন, সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার চারদিন পরে হাফেজ ইজাজুল ইসলাম (২০) এর ভাসমান লাশ উদ্ধার হয়।
আউলিয়াপুর বলৈকাঠি ৭ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের চৌকিদার কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার হওয়ার পর সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়। থানা পুলিশ পথে রয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরের লোহালিয়া-গলাচিপা নদীতে সাত বন্ধু মিলে গোলস করতে নামে। তারা ছয় জন সাতরে পাড়ে আসলেও, ইজাজুল স্রোতের টানে তলিয়ে যায়। এতো দিন নিখোঁজ ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই