1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ১০:৩৪ am

রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা ভয়াবহ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

শনিবার সকালে ১০টার দিকে দুর্ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।তিনি বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। এরপর একে একে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীরা অনেকেই কান্না করছেন। অনেকেই মালামাল বের করার চেষ্টাও করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন নেভাতে গিয়ে ইতোমধ্যে আমাদের ফায়ার ফাইটার ১৩ জন আহত হয়েছেন জেনেছি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারও নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ওই কর্মকর্তা। এই রিপোর্ট লেখার সময়ও আগুনে পুড়ছিল ঢাকা নিউ সুপার মার্কেট (দ:) ভবন। প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে পাশের ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে।

ঈদের আগে মার্কেটে লাগা আগুনে নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কান্নায় চারপাশ ভারি হয়ে উঠেছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ