1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নারীকে দাও যোগ্য সম্মান

সঞ্জয় কুমার পাল
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:৪৭ pm

নারীরা মায়ের জাতি,
নারী বলে কেউ অবহেলা করোনা
বাড়িওনা সমাজে দুর্গতি।
নর ও নারীর যৌথ প্রয়াসে
ঘর হয় আলোকিত,
ঘরে আসে নতুন অতিথি
পরিবারের সবাই হয় পুলকিত।
নারীরা হয় দশভুজা দুর্গা
সব কাজেই পারদর্শী,
নারীর ভালোবাসায় নরের জীবনে
লেগে থাকে হাসিখুশি।
তুচ্ছ ভেবোনা লোভাতুর চোখে চেওনা
মায়ের মুখখানা করবে স্মরণ,
অশুভ কামনা বাসনা জাগলে মনে
মুহূর্তেই করবে তা সংবরণ।
নারীকে সবাই শ্রদ্ধা করে চলো
নারীকে দাও যোগ্য সম্মান,
এতে নরের পৌরুষত্ব একটুও কমবেনা
বরং বেড়ে যাবে পাহাড় সমান।
নারীর ইজ্জত নিয়ে যেসব দুরাচার
খেলে যায় ছিনিমিনি খেলা,
পরিনামে ধ্বংস অনিবার্য জেনো
এপারেই পেয়ে যাবে দুঃসহ জ্বালা।
নারীর সম্ভ্রম রক্ষা করা
পুরুষেরই একান্ত কর্তব্য হয়,
এ কথাটা সদা স্মরণে রেখে চলো
দুরভিসন্ধি কখনো নয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ