1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নারায়ণগঞ্জে ডাকাত-পুলিশ গোলাগুলি, এএসআইসহ আহত ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ২:২৩ pm

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোপালদী বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহরাব হোসেন (৩৫) গোপালদী তদন্ত কেন্দ্রের এএসআই। অন্য আহতরা হলেন দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস ( ১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্র (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টায় বাজারের প্রায় সব দোকান বন্ধ ছিল। এর মধ্যে তিনটি স্বর্ণের দোকানে কর্মচারীরা ভেতরে বসে কাজ করছিলেন। এ সময় স্পিডবোর্ট ও ট্রলার দিয়ে ২০-২৫ জনের মুখোশ পরিহিত একটি ডাকাত দল ওই তিন দোকানে হানা দেয়।

খবর পেয়ে বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল তাদের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। পুলিশ ও পাল্টা গুলি করে। এ সময় ডাকাত ও পুলিশের মধ্যে ৮-১০ মিনিট গুলিবিনিময় চলে।

খবর পেয়ে থানার ওসি আনিসুর রহমান মোল্লার নেতৃত্বে আশপাশের সব পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এতে ডাকাত দল বাজারের বিপ্লব, বলাই ও আমিরের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

গোপালদী বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন মোল্লা জানান, সময়মতো পুলিশ না এলে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত।

আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে আমরা বাজারের চারদিকে ঘিরে ফেলাতে বড় ধরনের কোনো বিপদ হয়নি। এ সময় ডাকাতের সঙ্গে গুলিবিনিময় করার সময় ১৭ রাউন্ড গুলি করতে হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ