1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ পোশাক শ্রমিক দগ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ২:০৮ pm

নারায়ণগঞ্জে একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ চার পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন।

সদর উপজেলার বিলাসনগর এলাকায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই ভবনের ভাড়াটিয়া মিলন হোসেন (২৬), ওসমান গণি (২৫), সাহেদ মিয়া (৩০) ও চায়না বেগম (৩৭)।

ফতুল্লা থানার ওসি রাকিবুজ্জামান বলেন, বিলাসনগর এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় মিলন হোসেন দগ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়ে পাশের ফ্ল্যাটের একই পরিবারের আরও তিনজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ চারজনের মধ্যে মিলনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ওই ভবনে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে রুমে গ্যাস জমেছিল। পোশাক শ্রমিকেরা কর্মস্থল থেকে ফিরে রান্নাঘরে চুলা জ্বালানোর সময় এ অগ্নিকাণ্ড ঘটে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ