1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নসিমন উল্টে চালকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ১১:৪২ pm

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় নসিমনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালক সাইফুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের আরশেদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাইফুল তার নিজের নসিমনে পাংশা বাজারের ব্যবসায়ী জীবন সাহার ২০ ব্যারেল সয়াবিন তেল বোঝাই করে নসিমন চালিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে কালুখালী উপজেলার পাইকারা মোড়ে পৌঁছালে নসিমনের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সাইফুলের মৃত্যু হয়।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ