1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ২:৫০ pm

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে। হ্যাকাররা মোদির অ্যাকাউন্ট হ্যাকড করে বিট কয়েন নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে বলে দাবি করা হয়েছে।

শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় তার টুইটার অ্যাকাউন্ট। তবে কিছু সময়ের মধ্যে এটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এই বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেলটি ‘খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাকড করা হয়েছিল’ এবং পরে তা ফের সুরক্ষিত করা হয়েছে। অ্যাকাউন্টে বিটকয়েন দেওয়ার প্রতিশ্রুতি সহ একটি লিঙ্ক শেয়ার করা হয়েছিল।’

প্রধানমন্ত্রী মোদির অ্যাকাউন্টে ৭৩.৪ মিলিয়নেরও বেশি ফলোয়ারস রয়েছেন। হ্যাকড হওয়ার কিছু পরই অ্যাকাউন্টটিকে পুনরুদ্ধার করা হয় এবং ভুয়া টুইটগুলিকে মুছে ফেলা হয়। তার অ্যাকাউন্ট থেকে করা ভুয়া টুইটটিতে লেখা ছিল, ‘ভারত আনুষ্ঠানিকভাবে আইনি দরপত্র হিসেবে বিটকয়েন গ্রহণ করেছে। সরকার আনুষ্ঠানিকভাবে ৫০০ বিটকয়েন কিনেছে এবং সেগুলি দেশের সমস্ত বাসিন্দাদের মধ্যে বিতরণ করছে।’

এরপর মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে আলোচনা চলতে থাকে নেটমাধ্যমে। সমালোচনাও করেন অনেকে। তবে অনেকেই এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যে লিঙ্কটি শেয়ার করা হয় তা ক্লিক করতে নিষেধও করেন অনেকে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ