1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নবাবগঞ্জের বান্দুরা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ১২:২০ pm

নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাজারের পাশে থাকা বাসস্ট্যান্ডে কয়েকটি বাসেও লেগেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটিরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

লিমা খানম বলেন, ‘আজ বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে বান্দুরা বাজারে আগুন লাগে। খবর পেয়ে ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু জানাতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, বাজারের পাশে থাকা বাসস্ট্যান্ডে কয়েকটি বাসেও আগুন লেগেছে। বাজারে ছোট বড় মিলে শতাধিক দোকান রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ