1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নবম অধিবেশনেও সংসদে যেতে পারবেন না সাংবাদিকরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ৯:১৯ pm

আগামী ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় শুরু হবে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। করোনাভাইরাস পরিস্থিতিতে গত সংসদ অধিবেশনের মতো এবারের অধিবেশনেও সংবাদ কাভার করার জন্য যেতে পারবেন না সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের জনসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উদ্দেশে বলা হয়, আপনারা দীর্ঘদিন ধরে জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনা মহামারির এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।

এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার অনুরোধ করছি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ