1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নবজাতককে হাসপাতালে ফেলে প্রেমিকের সাথে উধাও তরুণী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ৯:৪৩ pm

হাসপাতালে নবজাতককে ফেলে প্রেমিকের সাথে পালিয়ে গেছেন এক তরুণী। যশোর জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটে। হাসপাতাল সূত্র জানায়, গত ৪ অক্টোবর রাত ১২টা ৫১ মিনিটে যশোরের স্টেডিয়ামপাড়ার জনৈক শাহিনের তরুণী স্ত্রী নিঝুম (২০) সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তি হন। পরের দিন বেলা একটার সময় একটি ছেলেশিশুর জন্ম দেন তিনি। কিন্তু এর মাত্র ঘণ্টাখানেকের মাথায় শিশুটিকে হাসপাতালে রেখে নিঝুম নিখোঁজ হন।

দুই দিন শিশুটি হাসপাতালের সেবিকাদের তত্ত্বাবধানে ছিল। কর্তৃপক্ষ তার স্বজনদের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় শিশুটির নানা-নানির সন্ধান পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হাতে তুলে দেয় শিশুটিকে।

শিশুটির নানা শাহ আলম বলেন, ২০২০ সালের ৩ মার্চ মেয়ে নিঝুমকে মাগুরা জেলার শ্রীপুরের জোকা গ্রামের সাব্বির রহমানের ছেলে শাহিনের সাথে বিয়ে দিই। বিয়ের পরে নিঝুম স্বামী শাহিনের সাথে ঢাকায় থাকতো। কিছুদিন আগে নিঝুম সন্তান প্রসব করতে মাগুরায় আসে। কিন্তু মেয়ের সাথে কীভাবে যেন পরিচয় হয় ভোলা জেলা সদরের খয়েরতলা এলাকার ইব্রাহিম নামে এক যুবকের।

তিনি বলেন, এই ইব্রাহিম ফুঁসলিয়ে কৌশলে নিঝুমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিঝুমের সন্তান জন্ম নেয়ার পর ইব্রাহিম তাকে নিয়ে পালিয়েছে। তবে শিশুটি সুস্থ আছে বলে জানান তিনি। কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ