1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধুনটে খুরা রোগে গরুর মড়ক, ভ্যাকসিন সংকট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ৬:২৩ pm

বগুড়ার ধুনট উপজেলায় সর্বত্র গরুর খুরা রোগ ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। মারাও যাচ্ছে। তবে প্রাণিসম্পদ বিভাগ মারা যাওয়া গরুর সঠিক সংখ্যা জানাতে পারেনি। সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক না থাকায় গরু মালিকদের বাজার থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে। কিন্ত এসব ভ্যাকসিন রোগ প্রতিরোধে তেমন কোন কাজে আসছে না।

জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ উপজেলার প্রায় ১৫০টি গ্রামে বিপুল সংখ্যক গরু খুরা রোগে আক্রান্ত হতে শুরু করে। ক্রমেই আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। এর মধ্যে শতাধিক গরু মারা গেছে। এতে খামারি ও সাধারণ গৃহস্থরা গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। সরকারি হিসেবে চার মাসে খুরা রোগ সহ অন্যান্য রোগে ২১টি গরু মারা গেছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। উপজেলার প্রতিটি গ্রামেই দুই একটি করে গরু খুরা রোগে মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরমধ্যে চরধুনট গ্রামের দুলাল চন্দ্র, ভরনশাহী গ্রামের আব্দুর রশিদ, জিঞ্জিরতলা গ্রামের সুমার আলী ও নির্মল কুমার, নলডাঙ্গার আবু সাইদ ও মজনু আলম, অলোয়া গ্রামের আয়ুব আলী, নাংলু গ্রামের আলতাব হোসেন এবং বানিয়াগাতি গ্রামের আব্দুল লতিফ ও রেজাউল ইসলামের একটি করে সহ বিভিন্ন গ্রামে কমপক্ষে শতাধিক গরু মারা গেছে। হঠাৎ করে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় খামারি ও কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

উপজেলার ধেরুয়াহাটি গ্রামের শিক্ষক জাকির হোসেন জানান, খুরা রোগে আক্রান্ত গরুর প্রথমে পায়ে ক্ষতচিহ্ন দেখা যায়। এরপর কাঁপুনি দিয়ে জ্বর আসে। মুখ দিয়ে লালা ঝরে। রোগাক্রান্ত গরুটি হাঁটাচলা করতে পারে না। কোনো প্রকার খাবার খেতে পারে না। স্থানীয়ভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এরপরও এই রোগে আক্রান্ত গরুকে বাঁচানো যাচ্ছে না।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় দেশী-বিদেশী জাতের ১ লাখ ৩১ হাজার ৪৪০টি গরু রয়েছে। এরমধ্যে দেশী ৯৬ লাখ ৪৩২টি এবং বিদেশী জাতের গরু ৩৫ হাজার ৮টি। এ উপজেলায় চার মাসে সরকারি ভাবে ভ্যাকসিন বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৬০৮টি। এই ভ্যাকসিন প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরকারি ভাবে ভ্যাকসিন সংকটের কারণে গবাদিপশুর মালিকদের বাজার থেকে ঔষধ কিনতে হচ্ছে।

ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম ভিন্নবার্তা ডটকমকে জানান, এই সময় প্রতিবছর খুরা রোগ বাড়ে। বিভিন্ন জায়গায় এ রোগের সংক্রমণ দেখা দিলেও প্রতিরোধে সতর্ক রয়েছেন। এ রোগে বয়স্ক গরুর মৃত্যুহার কম হলেও আক্রান্ত বাছুরকে বাঁচানো কঠিন হয়ে যায়। খুরা রোগ থেকে গরুকে বাঁচানোর জন্য আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে। অসুস্থ পশুর ক্ষত পটাশ ও অ্যান্টিসেপটিক মিশ্রিত পানি দিয়ে ধুতে হবে। এ বিষয়ে গবাদিপশুর মালিকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সুস্থ পশুকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
শীর্ষনিউজ/এসএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ