1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধামাকার সিইওসহ দুজনের দুদিন রিমান্ড মঞ্জুর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ৬:৪২ am

ধামাকার সিইও মো. সিরাজুল ইসলাম রানা ও সিস্টেম ক্যাটাগারি হেড ইমতিয়াজ হাসান সবুজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর আদালতের নির্বাহী হাকিম মো. ইকবাল হোসেন তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায়, প্রতারণা মামলায় র্যাব-১ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার অপর ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গত ২৩ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর এক ব্যবসায়ী বাদী হয়ে প্রতারণার অভিযোগে ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে নেয়া হয়। এসময় পুলিশ গ্রেপ্তারকৃতদের ৭দিনের রিমান্ড চাইলে, আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ