1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দ. আফ্রিকায় সিরিজ জেতা অনেক বড় অর্জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২ ১১:৫৬ pm

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে প্রথমবারের মতো যে কোন ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রফি অর্জন করেছে তামিম-সাকিবরা।

এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশেকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল। ভবিষ্যতে আরও ইতিহাস গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বিশেষভাবে সাকিব আল হাসানকে ধন্যবাদ জানান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি গর্বিত, বিশেষ করে বাংলাদেশি ফাস্ট বোলার ম্যাচ ও সিরিজসেরা হওয়ায় আমি গর্বিত। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা একটি বিশাল অর্জন। আমরা এখন বিশ্বাস করি, আমরা বিদেশের মাটিতেও সিরিজ জিততে পারি। এই জয় সামনে এগিয়ে যেতে আমাদের আত্মবিশ্বাস দিবে। গত ৫-৬ বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো খেলছিলাম। তবে বিদেশের মাটিতে সিরিজ জিততে পারছিলাম না। এবার সেটি করতে পেরেছি।

পরিবারের সদস্যদের হাসপাতালে রেখে সাকিবের ম্যাচ খেলার আত্মত্যাগের কথাও ভুলেননি তামিম। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সাকিবের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছে। এই অবস্থায় এখানে খেলার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। ’

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ