1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দ্বিতীয় দিনের মতো পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ৭:১৮ pm

দ্বিতীয় দিনের মত পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বৈঠক শুরু হয়। গতকাল প্রথম দিনের বৈঠকে ২০টি পেশাজীবী সংগঠনের ১০২ জন অংশ নেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন।

বৈঠকের শুরুতে উপস্থিত সবার উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর আগে আমাদের দলের নেতৃবৃন্দ মতামত দিয়েছেন। গতকাল পেশাজীবীরা মতামত দিয়েছেন। আজ আপনাদের কাছে দেশের সার্বিক রাজনৈতিক দিক বিবেচনায় সুনির্দিষ্ট মতামত রাখার আহ্বান জানাচ্ছি।

পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদ, জাতীয় প্রেস ক্লাব, ইউট্যাব, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, জিয়া পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জি-৯, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ ও সাদা দল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতারা বক্তব্য দেবেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, বেলাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত আছেন, ডা. মাহাবুবউল্লাহ, শওকত মাহমুদ, প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, কামাল উদ্দিন সবুজ, আবদাল আহমেদ, ইউসুফ হায়দার, আব্দুল লতিফ মাসুম, ওবায়দুল হক, ছবিরুল হওলাদার, অ্যাড. আসাদুজামান আসাদ, কাদের গনি চৌধুরী, খোরশেদ আলম, বাছির জামাল, মাহমুদা হাবিবা, মাহমুদ হাসান, ডা. ফাইজুল ইসলাম ফারুকী, গাজি আব্দুল হক, রাশেদুল হক, দিদারুল আলম, আল-আমিন, অধ্যাপক লুতফর রহমান, সিদ্দিকুর রহমান, এসএম ফজলুল হোক, শামসুল আলম, এমজে আবেদীন, অধ্যাপক তোফাজ্জেল হোসেন, অধ্যাপক একেএম মতিনুর রহমান, মাসুদা কামাল, সুলাইমান, ইদ্রিস আলী, মোজ্জবের হোসেন, শফিকুর আলম দোলন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ