
ভোলা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ ও ময়লা অপসারণের জন্য দুটি ভ্যান উপহার হিসেবে দেয়া হয়েছে।
রবিবার (১৭ জুলাই) সকাল ১১টায় দৌলতখান পৌরসভা কতৃপক্ষের উদ্যোগে এ দুটি বর্জ ও ময়লা ফেলার পরিবহন ভ্যান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এসময় পৌর মেয়র জাকির হোসেন তালুকদার বলেন,দীর্ঘদিন ধরে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ অপসারণের জন্য কোনো ব্যবস্থা ছিল না। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে রোগী ও চিকিৎসকদের। দুর্গন্ধযুক্ত ময়লা- আবর্জনা যত্রতত্র ফেললে সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে রোগী ও চিকিৎসকেরা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এ সমস্যা থেকে উত্তোরণের জন্য পৌরসভার পক্ষ থেকে এ দুটি ভ্যান হাসপাতাল কে উপহার হিসেবে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আনিসুর রহমান।
ভিন্নবার্তা/এমএসআই